‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 08:50:26 am

ছবি: টুইটার

◾ আন্তর্জাতিক ডেস্ক 


ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে এলেন।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (১৯ অক্টোবর) দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটদানে যোগ্য ৯ হাজার ৯১৫ জন নেতার প্রায় ৯৬ শতাংশই ভোট দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 


এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজিত হয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলে সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়। 

আরও খবর







69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

৯ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে