শেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত বৃষ্টি নামলেই স্বস্তি মাদক উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন

নজরুল সঙ্গীত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 02:09:22 pm

ফাইল ছবি


নজরুল সঙ্গীত

সুরঞ্জীত্ গাইন


সঙ্গীতের দু'টি মূল ধারা আমরা জানি;
একটি ধ্রুপদ আরেকটি খেয়াল ব'লে মানি।

এবার তাহলে বিচারে আসুন;
বর্ণনা করা যাক দু'টি ধারার গুণ।
শাস্ত্রীয় সঙ্গীতে যাকে ধ্রুপদ নামে পাই;
তাহাতে হয়না কভু তান ও তেহাই।
আলাপ সহ অন্যান্য যে রীতি আছে;
আমরা পাই তাহা ধ্রুপদের কাছে।
ইহার যে গুণ খেয়ালে তাহা পাই;
আরও অতিরিক্ত গুণ হ'ল তান ও তেহাই।
অর্থাৎ কেবল শাস্ত্রীয় খেয়ালে;
গায়ন রীতিতে তান তেহাই চলে।
ইহা না মানিলে সঙ্গীতে শুদ্ধতা থাকেনা;
শুদ্ধ শিল্পী ব'লে কেউ‌ আর ডাকেনা।

নজরুল সঙ্গীতে বড়ই‌ বিস্ময়!
অজস্র গান আছে শাস্ত্রীয় দুইটি ধারায়।
যেমন, অরুণ কান্তি কেগো যোগী ভিখারী; 
গানটি ধ্রুপদ অঙ্গের বলতে পারি।
শ্যামা তন্বী আমি মেঘ বরণা;  
খেয়াল অঙ্গের ব'লে পাই ধারণা।
অনেক শিল্পী ধ্রুপদ অঙ্গে তেহাই করেণ দান;
ইহাতে নজরুল সঙ্গীতের হয় অপমান।
তহাদের কাছে হাত জোড় ক'রে বলি;
মনদিয়ে শুনবেন অনুপ জালোটার গান গুলি।
নজরুল সঙ্গীতের উনি শুদ্ধ সাধক;
অতি জনপ্রিয় সুমহান গায়ক।
বিখ্যাত শিল্পী খায়রুল আনাম শাকিল ভাই;
বিশ্বে যাঁহার তুলনা নাই।

শুনবেন মনদিয়ে মোঃ রফির গান;
তবেই সঠিক ভাবে পাবেন সমাধান।
আছেন সুপ্রভা, ফিরোজা, অনুপ ঘোষাল, অঞ্জলি;
জ্ঞানেন্দ্র, শচীন কর্তা, আঙুর-ইন্দু , কত আর বলি।
শুনবেন মনদিয়ে এনাদের গান;
তাহলে সহজে পাবেন সমাধান।