বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

এবার জুতার ব্যবসায় নামলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2024 02:17:58 am

সোনা আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। 


এবার জুতার ব্যবসায় যুক্ত হচ্ছেন তিনি। স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘শাহ ৭৫’।


এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারা দেশে স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।’ 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো বিক্রি হবে স্টেপের শোরুম থেকে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।


নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। তিনটি কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১০ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৮ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে