আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

এবার জুয়ার সাইডে সাকিবের বোনের নাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 03:33:06 am

ভারতের বেটিং কেলেঙ্কারির তদন্তে নাম উঠে এসেছে সাকিব আল হাসানের বোনের নাম। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) টাইগার অলরাউন্ডারের বোনের সঙ্গে বেটিং অ্যাপ ‘মহাদেব’ এর সঙ্গে সম্পর্ক খুঁজে পেয়েছে।


ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সাকিবের বোন জান্নাতুল হাসান ‘11wicket.com’ নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি) অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। ইডির প্রতিবেদনে বলা হয়েছে, সুরাজ চোখানি নামের এক ব্যক্তি বেটিং অ্যাপ ‘11wicket.com’ এ বিনিয়োগ করেছেন। সেখানে সাকিবের বোনকে অংশীদার হিসেবে পাওয়া গেছে। গতকাল শুক্রবার ইডির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কেলেঙ্কারি তদন্তের পর তারা দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন-গিরিশ তালরেজা ও সুরাজ চোখানি। এদের দুইজনই মহাদেব অ্যাপের প্রমোটার হিসেবে কাজ করেছেন।


তবে সাকিবের বোনের বেটিংয়ে জড়িয়ে পড়ার বিষয়ে কোনো কিছুই জানে না বাংলাদেশের সাইবার নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি এই ধরনের কোনো অ্যাপস সম্পর্কে তাদের ধারণা নেই বলে জানানো হয়েছে। এর আগে ২০২২ সালে ‘বেট উইনার’ নামের একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সাকিব। সে সময় তিনি ওই প্রতিষ্ঠানের ব্রান্ড-অ্যাম্বাসডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরে এই ঘটনা দেশব্যাপী নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অবশ্য পরে চুক্তি থেকে সরে আসেন টাইগার অলরাইন্ডার।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৫ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৩ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে