পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 01:48:43 pm

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৩ এপ্রিল। এই সিরিজ শেষেই এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরে ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কোনো ওয়ানডে বা টেস্ট ম্যাচ নেই।


১৬ মার্চ, শনিবার এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। তাই ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।


সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরবে হবে দুই দল। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।


এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে