রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

চীনা হ্যাকারদের কবলে লাখ লাখ মার্কিন অ্যাকাউন্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 05:12:21 pm

চীনের সিনিস্টার হ্যাকার গ্রুপের কবলে পড়েছে লাখ লাখ আমেরিকান অ্যাকাউন্ট। ওই গ্রুপটির প্রকৃত টার্গেট হলো মার্কিন কর্মকর্তারা। সোমবার (২৫ মার্চ) মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বিচার বিভাগ এ ঘটনাকে চীন সরকারের সমর্থিত ‘গ্লোবাল হ্যাকিং অপারেশন’ হিসেবে অভিহিত করেছে।


২৬ মার্চ, মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ এ ঘটনাকে চীন সরকারের সমর্থিত ‘গ্লোবাল হ্যাকিং অপারেশন’ হিসেবে অভিহিত করেছেন।


সিনিস্টার নামে এই হ্যাকার গ্রুপে জড়িত ৭ চীনা নাগরিককে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে বড় রকমে সাইবার আক্রমণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, এ ৭ জন ১৪ বছর ধরে হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত সাতজনকে ধরিয়ে দেয়ার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।


মার্কিন বিচার বিভাগের মতে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, চীনের সমালোচক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের টার্গেট করেছে হ্যাকাররা। অভিযুক্ত সাত হ্যাকার একাধিক মহাদেশ জুড়ে হাজার হাজার ভিকটিমকে প্রায় ১০ হাজারের বেশি ম্যালিসিয়াস ইমেইল পাঠিয়েছে। মার্কিন বিচার বিভাগ এ ঘটনাকে চীন সরকার দ্বারা সমর্থিত একটি গ্লোবাল হ্যাকিং অপারেশন হিসেবে অভিহিত করেছে।


চীন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাকে ক্ষুণ্ন করার জন্য মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর মতো অন্যায় প্রতিনিয়ত করে যাচ্ছে বলে মন্তব্য করেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। তিনি বলেন, সাইবার গুপ্তচরবৃত্তি সহ্য করা হবে না। যা কিছু দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য হুমকিস্বরূপ তার অনুসন্ধান এফবিআই চালিয়ে যাবে বলেও জানান তিনি।


তবে এ অভিযোগের সমালোচনা করেছে ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাস। চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো অভিযোগ জানাচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন চীনা দূতাবাসের মুখপাত্র।


সূত্র: বিবিসি


Tag
আরও খবর


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১০২ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

১৮৪ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২০৯ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


68c8e7fd9831e-160925103053.webp
আজ বিশ্ব ওজোন দিবস

২১৩ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে


68b6f985c95e4-020925080453.webp
নতুন চমক আনল টিকটক

২২৬ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে