রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

ফোন পানিতে পড়ে গেলে করণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2024 12:16:46 am

পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানান ঝামেলায়। তবে একটু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু প্রিয় ফোনটির ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।


বিশেষ করে গ্রীষ্মের এই সময় পানির মাধ্যমে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যার প্রধান কারণ সমুদ্র সৈকত বা সুইমিং পুল। অনেকেই সুইমিংয়ের মধ্যে বা আশেপাশে সেলফি তোলেন। 


এই সময় সতর্কতার সঙ্গে ছবি ও সেলফি তুলতে হবে। কেউ যদি সাঁতার কাটার সময় ফোনে গান শুনতে চান, তাহলে ওয়াটারপ্রুফ ব্লুটুথ ইয়ারবাড ব্যবহার করতে পারেন এবং ফোনটি পানি থেকে দূরে রেখে পারেন। 


◾বৃষ্টিতে ফোন

বৃষ্টির মৌসুমে সব সময়ই মোবাইল ফোনের জন্য আলাদা করে প্লাস্টিক জিপার ব্যাগ ব্যবহার করতে পারেন, যা অনেকটাই সুরক্ষিত করবে ফোনটিকে। যাত্রাপথে ফোনে কথা বলার প্রয়োজন হলে শুকনো জায়গায় কথা বলা উচিত। ইয়ারফোনের ব্যবহার এ ক্ষেত্রে সুবিধাজনক। যদি জিপার ব্যাগ সঙ্গে রাখার কথা মনে না থাকে। সে ক্ষেত্রে দ্রুত সমাধান হিসেবে পলিব্যাগ কাজে আসবে। তবে ফোন পলিব্যাগে ভরে রাখার আগে ভেতরটা শুকনো কি না, তা দেখে নিতে হবে। 


◾ফোন বাথরুমের বাইরে রাখুন 

টয়লেট বা বাথরুমে ফোন ব্যবহারের ফলে ডিভাইসের ক্ষতি হতে পারে। বাথরুমে ই-মেইল চেক করা, গেম খেলা বা মেসেজ পাঠানোর জন্য একটু অতিরিক্ত সময় ব্যয় করা অনেকের কাছে সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তবে কেউ যদি নিজেদের ফোনকে পানি থেকে রক্ষা করতে চান, তবে এটিকে বাথরুমের বাইরে রাখা উচিত হবে। 


◾খাবার সময় ফোন দূরে রাখুন 

খাবারের সময় টেবিলে নিজেদের ফোন রাখা এড়িয়ে চলা উচিত, মোবাইল ডিভাইস এবং পানির গ্লাসের মধ্যে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখুন। 


◾ভিজে গেলে যা করবেন

হঠাৎ ফোনটি পানিতে পড়ে গেলে চালু করতে সময় নিন। সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। ফোনের ভেতরে পানি ঢুকে গেলে প্রথমেই ফোনের ব্যাটারিটি খুলতে হবে। এরপর ব্যাটারি মুছে সেটি শুকাতে দিতে হবে। ভিজে যাওয়া অংশ দ্রুত শুকানোর জন্য পেছনের কভার খুলে রাখতে হবে। যে-সব ফোনের ব্যাটারি খোলা যায় না সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বেশি।


ভিজে যাওয়া ফোন ফ্যানের বাতাসে শুকাতে দিন। হেয়ার ড্রায়ার, তীব্র রোদ কিংবা আগুনের তাপ দিয়ে ফোন শুকাতে যাবেন না। এতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। এছাড়াও মোবাইলে শর্টসার্কিট ঘটতে পারে।


ফোন পুরোপুরি না শুকানো পর্যন্ত সেটি চার্জে দেওয়া যাবে না। আগে নিশ্চিত হতে হবে ফোনটি শুকিয়েছে কি না।

শুকিয়ে গেলে ব্যাটারি সংযুক্ত করে ফোন চালু করুন। অন না হলে ব্যাটারি চার্জ করে দেখুন। তাতে কাজ না হলে সার্ভিসিং সেন্টারে যান।

আরও খবর


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১০২ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

১৮৪ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২০৯ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে


68c8e7fd9831e-160925103053.webp
আজ বিশ্ব ওজোন দিবস

২১৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে


68b6f985c95e4-020925080453.webp
নতুন চমক আনল টিকটক

২২৬ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে