পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা দলে দুই নতুন মুখ, ফিরেছেন নর্টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2024 11:43:40 am

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দুই নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ওপেনিং ব্যাটার রায়ান রিকেলটন এবং পেসার ওটনিল বার্টম্যান। এ ছাড়া ১৩ মাস পর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার এনরিচ নর্টি।

এ বছর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এসএ২০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন রিকেলটন ও বার্টম্যান। এসএ২০ টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৩০ রান সংগ্রহকারী ছিলেন রিকেলটন। এছাড়াও সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ রান করেছিলেন তিনি।

অভিজ্ঞ কুইন্টন ডি ককের সাথে বিশ^কাপের দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুর সম্ভাবনা রয়েছে রিকেলটনের। আগামী বিশ^কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন গত বছর ওয়ানডে থেকে অবসর নেওয়া ডি কক।

দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে রিকেলটনের। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৪ টেস্টে ১৬৫ রান ও ২টি ওয়ানডেতে ১৭ রান করেছেন তিনি।

এসএ২০ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট শিকারী ছিলেন বার্টমান। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি। বার্টমানের সাথে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমনে আরও আছেন- কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি ও নর্টি। রিজার্ভ তালিকায় আছেন অন্য দুই পেসার লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার।

দলের স্পিন বিভাগ সামলাবেন কেশব মহারাজ, বিয়র্ন ফরচুইন ও তাবরাইজ শামসি। দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন মার্কো জানসেন। দলে সুযোগ হয়নি আন্দিলে ফেলুুকুওয়াও ও উইয়ান মুল্ডারের।

বিশ^কাপের জন্য শক্তিশালী ব্যাটিং লাইনআপই সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডি কক-রিকেলটন ছাড়াও আছেন অধিনায়ক আইডেন মার্করাম, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস।  

আগামী বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে প্রোটিয়াদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৩ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ওপ্রোুিটয়ারা। ১০ জুন বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

রিজার্ভ : নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে