দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীতে মেঘনায় নিখোজ দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার।

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে মো. গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ, ফায়ারা সার্ভিস ও ডুবুরির দল। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার হয়। জানা গেছে তার পিকনিকে এসেছিল।ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।


অদ্য ২৮ অক্টোবর শুক্রবার বেলা ১টার দিকে আলোকবালী ইউনিয়নের টুরিস্ট স্পট  চর আফজালের পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম।


গত ২৭ অক্টোবর  বৃহস্পতিবার  ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি গ্রুপ পিকনিকে যায় মেঘনার চর আফজালে।সন্ধ্যা ৫টার দিকে পিকনিকে গিয়ে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে।তারপর থেকেই তারা নিখোঁজ হয়।


নিখোঁজ দুই ছাত্রের একজনের বাড়ি পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামে।তার নাম মোঃ গালিব মিয়া(১৫), তার বাবার নাম আজিজুল হক। এবং আরেকজনের নাম সহিদুল ইসলাম মাহফুজ(২৭)।

সে  রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে ।


তারা দুইজনেই সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী এবং কুরআনে হাফেজ ছিলেন। তাদের মধ্যে গালিবের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।


নৌ-পুলিশ ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদরাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যান। বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে তারা গোসল করতে নামেন। শিক্ষকসহ বাকি ৩০ জন উঠে আসলেও অনেক খোজাখুঁজির পরেও ওই দুই ছাত্রকে আর পাওয়া যায়নি। 


পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তারপ্র  সদরের করিমপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে। অনেক খুঁজাখুঁজি করে তাদের না পেয়ে এবং ডুবুবি দল না থাকায় এদিন রাত ৯টায় তারা উদ্ধার অভিযান শেষ করেন।


পরে অদ্য  শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ সদস্যের একটি বিচক্ষন  ডুবুরি দল আনা হয়। তারা  আবার উদ্ধার অভিযান শুরু করেন। তারা দীর্ঘক্ষন নদীতে খোঁজাখোজিঁ করে দুপুর ১টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে গালিবের মরদেহ উদ্ধার করেন। আর মাহফুজের খোঁজে এখন ও উদ্ধার অভিযান চলছে।


দুর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথ তাদের উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছে নৌ পুলিশ। বাকি একজনকে উদ্ধারে অভিযান চলছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল একসঙ্গে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে চেষ্ঠা করে যাচ্ছে বলে জানিয়েছেন করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. ফরিদুল আলম।

Tag
আরও খবর