দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লন্ডনে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থিদের হাতাহাতি, গ্রেফতার ৪০

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-05-2024 02:32:33 am

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪০ জন। আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে তিনজন পুলিশও আহত হয়েছেন।


বুধবার (২৯ মে) দেশটিতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুই জনের আঘাত তেমন বেশি নয়, তবে একজন মুখে গুরুতর আঘাত পেয়েছেন।


বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।


প্রসঙ্গত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে।


অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।


হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য।


গ্রেপ্তারদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ।