কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

এক আবেদনেই সব বিসিএস পরীক্ষার সুযোগ; সিন্ধান্তে পিএসসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 05:17:18 am

বর্তমানে একটি বিসিএসে আবেদন করলে একবার কেবল একটি বিসিএসই দেওয়া যায়। চাকরির বয়স থাকা পর্যন্ত প্রতিটি বিসিএসেই আলাদা আলাদা আবেদন করেন আবেদনকারীরা। এভাবে যেমন সময় নষ্ট হয়, তেমনি বারবার আবেদনের ঝক্কিও পোহাতে হয় চাকরিপ্রার্থীদের। এ পদ্ধতিতে নতুনত্ব এনে সমস্যাটির সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এই বিষয়ে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। আর একবার আবেদনে অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার ব্যাপারটিকে দারুণ উদ্যোগ বলছেন চাকরিপ্রার্থীরা।


সোহরাব হোসাইন বলেন, ‘চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন। কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন। সেই সময় পিএসসি ওয়েবসাইটে তাঁদের তথ্য দিয়ে ফরম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফরম সাবমিট করবেন। এই কাজটি হবে শুধু একবার। তাঁর ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। যতবার পরীক্ষা দেবেন, ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোনো বিসিএসে কোনো পর্যায়ে আছে তাঁর আবেদন সেটাও ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।


সোহরাব হোসাইন বলেন, ‘আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে। আর পিএসসিতে আধুনিক করতে। তিনি জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীর ইউনিক আইডি থাকে। সেটি একবার পূরণ করলে তা থেকে যায়। ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানের নানা পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি। এ জন্য দরকারি বেশির ভাগ তথ্যই একবারের জন্যই পূরণ করতে হয়।


আমরাও সেই দিকে এগোতে চাচ্ছি। ৪৭তম বিসিএস থেকেই এই ইউনিক আইডি তৈরির পরিকল্পনার কথা জানান পিএসসি চেয়ারম্যান।’


এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, তিনি বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছেন কিন্তু চারটি বিসিএসে অংশ নিয়েছেন। সাব্বির বলেন, একবার আবেদন আর ১০ বার আবেদন, সব সময়ই বেসিক তথ্যগুলো দিতেই হয়। যেমন নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার ফল বা গ্রেড, মা–বাবার নাম, বোর্ড এসব। ওগুলো তো সব বিসিএসের জন্যই প্রযোজ্য অথচ বারবার একই তথ্য দিয়ে আলাদা আলাদা আবেদন করতে হয়। অনেকে আছে নিজে পূরণ করতে পারেন না। দোকান থেকে করতে গেলে ভুল হয়। আলাদা টাকাও খরচ হয় বারবার আবেদনের ফরম পূরণে। সব মিলে এই কাজ যদি পিএসসি একবার করতে দিয়েই অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ চালু করে তাহলে তা হবে দারুণ এক উদ্যোগ।

সৌজন্যে : প্রথম আলো

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৬১ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২৩১ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে