পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে ’সেবক’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-06-2024 03:03:24 am

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সর্বজনীন পেনশনের নতুন একটি স্কিম। আপাতত এটির নাম রাখা হয়েছে ‘সেবক'। আর ‘প্রত্যয়’ নামে আরেকটি স্কিম চালু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। 'প্রত্যয়' চালু করার যাবতীয় প্রস্তুতি শেষ হলেও 'সেবক' চালুর কাজ শুরু হয়নি এখনো। এটি চালু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।


অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন বাজেট বক্তব্যে সরকারি চাকরিতে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত করার ঘোষণা দেন। 


আগামী ১ জুলাই থেকে চালু হতে যাওয়া ‘প্রত্যয়’ স্কিমে বাধ্যতামূলকভাবে যুক্ত হবেন রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানগুলোতে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকসহ সব রাষ্ট্রমালিকানাধীন ও সরকারি ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ সব কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী প্রত্যয়ের আওতাভুক্ত হবেন।


প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা—এই চার কর্মসূচি নিয়ে সর্বজনীন পেনশন চালু হয় গত বছরের ১৭ আগস্ট। ঈদের আগ পর্যন্ত এসব কর্মসূচির আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

আরও খবর
6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৪ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

৬ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে



6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

১৮ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে



6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

২০ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে