দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেলবোতে নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার সইতে না পেরে দা দিয়ে গলা কেটে স্বামীকে খুন।

অদ্য ৩ নভেম্বর বৃহস্পতিবার চাঞ্চল্যকর স্বামী হত্যার প্রেস বিফিং দিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

স্ত্রী কর্তৃক স্বামী হত্যাকান্ডের রহস্য উন্মোচন

আসামী গ্রেফতার, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার।


গতকাল রাত রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সংবাদ পায় যে, বেলাব থানাধীন সল্লাবাদ ইউপি’র নিলক্ষীয়া সাকিনে জনৈক অহিদুজ্জামান এর বাড়ির পাশে একজন পুরুষ ব্যক্তি লাশ পড়ে আছে।


উক্ত সংবাদ পেয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ফোর্স সেখানে হাজির হয়ে জানতে পারে যে, উক্ত লাশটি নিলক্ষিয়া সাকিনের মৃত সুলতানের ছেলে অহিদুজ্জামান @অমৃত এবং তার বাড়ীর ঠিক পাশেই মৃতদেহটি পড়ে ছিল। তার বয়স অনুমান ৬৫ বছর, তার স্বাস্থ্য শীর্ন ও দূর্বল প্রকৃতির।


ইতোমধ্যে রাত্রিকালীন তদারকি ডিউটি করাকালীন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নরসিংদী মোঃ আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল পরিদর্শন করে মৃত অহিদুজ্জামান অমৃতের ঘরের দরজায় রক্তের সামান্য দাগ পাওয়ায় এবং আশে-পাশের আলামত দেখে সন্দেহ হয় যে, খুনটা ঘরের ভিতরে হয়ে থাকতে পারে। মৃতের স্ত্রীর আয়েশা আক্তারকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আয়েশা আক্তার খুনের কথা স্বীকার করে।


জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার স্বামী একজন মাদকসেবী এবং সে মূলত গাজা সেবন করে প্রায়ই তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করত। ঘটনার দিন রাত অনুমান ৯টা থেকে ঝগড়া ও গালিগালাজ শুরু করে রাত অনুমান ১১/১১.৩০ ঘটিকার সময় অহিদুজ্জামান@ অমৃত দা দিয়ে স্ত্রীকে কোপ দিতে আসলে দুইজনের ধস্তা-ধস্তির একপর্যায়ে স্ত্রী আয়েশা আক্তার (৩৮) অমৃতের হাত থেকে দা নিয়ে অমৃত গলায় কোপ দেয়। অমৃতের গলা কেটে মারাত্মক ভাবে আহত হয়ে  খাটের উপর পড়ে যায় এবং  মৃত্যুরবণ করে।


স্ত্রী আয়েশা আক্তার তার স্বামীর লাশ কোলে করে ঘরের বাহিরে উঠানে রেখে আসে। বিছানায় থাকা কম্বল ও কাথা টিউবওয়ের  বালতিতে ধৌত করে। হত্যার কাজে ব্যবহৃত দা ধৌত করে মুছে চৌকির নিচে রেখে আবার সে বিছানা ঠিক করে শুয়ে পড়ে। একটু পরে ঘর হতে বের হয়ে চিৎকার করে তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে বলে প্রতিবেশীদেরকে জানায়। 


গ্রেফতারকৃত আসামীর আয়েশা আক্তার (৩৮)এর তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকান্ডের আলামত রক্তমাখা ছুড়ি, ররক্তাক্ত কম্বল,রক্তাক্ত কাথা ও একটি ওড়না জব্দ করে।  ধৃত আসামী আয়েশা আক্তারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

Tag