সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, সমতা জিম্বাবুয়ের

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 12-07-2024 08:04:34 am

প্রথম তিন ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিশ^ চ্যাম্পিয়ন ভারত। আগামীকাল চতুর্থ লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী টিম ইন্ডিয়া। অন্যদিকে, জয় দিয়ে শুরুর পর পিছিয়ে পড়লেও, সিরিজে টিকে থাকতে মরিয়া স্বাগতিক জিম্বাবুয়ে। কালকের ম্যাচে যেকোন মূল্যে জয় চায় স্বাগতিকরা। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ^কাপ শিরোপা জয়ের এক সপ্তাহের ব্যবধানে দ্বিপাক্ষীক সিরিজ থাকার কারনে দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই হারের লজ্জায় পড়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে পরের দুই ম্যাচে নিজেদের সেরা রূপে ফিরে আসে ভারত। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে ও তৃতীয় ম্যাচে ২৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

প্রথম দুই ম্যাচে বিশ^কাপ জয়ী দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হয়েছে ভারতকে। তৃতীয় ম্যাচের আগে দলের সাথে যুক্ত হয়ে একাদশে সুযোগ পান যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন। এদের মধ্যে বিশ^কাপ দলে থাকলেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি জয়সওয়াল ও স্যামসন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৪ রান করলেও, তৃতীয়টিতে অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৪ রান করে ভারত। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ হারে জিম্বাবুয়ে। বোলিংয়ে ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও, ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশি গিল। চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি, ‘আমরা সিরিজ জয় নিশ্চিত করার দ্বারপ্রান্তে। জয়ের ধারায় থেকে চতুর্থ ম্যাচে জিততে হবে আমাদের। এজন্য শেষ দুই ম্যাচের মত ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ে ঘুড়ে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। চতুর্থ ম্যাচে বেশ লড়াই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

সিরিজের টিকে থাকতে, চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। কিন্তু জয়ের জন্য ব্যাটার-বোলারদের একত্রে জ¦লে উঠার প্রত্যাশায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার, ‘আমাদের সামনে সিরিজ হারের শঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে, জয়ের বিকল্প নেই। এজন্য ব্যাটার-বোলারদের একত্রে সেরা ক্রিকেট খেলতে হবে। শেষ দুই ম্যাচে আমরা কোন বিভাগেই ভালো খেলেনি। আশা করছি, সতীর্থরা নিজেদের সেরাটা উজার করে দিবে।’

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৫ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৯ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে