সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2024 03:08:02 am

ব্রাজিলের সাও পাওলোতে একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ৬১ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পারানা রাজ্যের কাসকাভেল থেকে উড্ডয়নে করে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। সাও পাওলো থেকে ৮০ কিলোমিটার দূরে ভিনহেদো শহরের অবস্থান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এআরটি-৭২ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। পরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।


স্থানীয় বাসিন্দা দানিয়েল ডি লিশা বলেন, বাইরে তাকানোর আগেই তিনি প্রচণ্ড শব্দ শুনতে পান। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়।


ভ্যালিনহসের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই। তবে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হলেও বাসিন্দাদের কেউ মারা যায়নি।


ব্রাজিলের অ্যাভিয়েশনের প্রধান বলেন, কী করাণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত করা হবে এবং বিধ্বস্ত এলাকা থেকে বিমানটির ব্লাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। এতে রেকর্ড হওয়া ভয়েজ এবং ফ্লাইটের তথ্য থেকে বিধ্বস্তের কারণ জানা যাবে।


যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্থোনি ব্রিকহাউজ জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পেছনে তারা আবহাওয়ার পর্যবেক্ষণ করবেন এবং পাইলটের নিয়ন্ত্রণ হারানোর কারণটিও তারা অনুসন্ধান করবেন

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১০ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৪ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে