কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই

নারায়ণগঞ্জের আইভির নেতৃত্বে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ

সংগৃহিত


ডা: সেলিনা হায়াৎ আইভি, সারা দেশের একটি আলোচিত নাম। ২০০৩ সালে বিএনপি সরকার আমলে যখন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুর্দিন চলছিল, তখন দলের হাল ধরেছিলেন আইভী। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে দাঁড়িয়ে বিজয় লাভ করেন।


নারায়ণগঞ্জ পৌরসভা পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হলে, ২০১১ সালে প্রথম ভোটে আইভীর প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র প্রার্থী হন শামীম ওসমান।


তখন দলীয় প্রতীকে ভোট না হলেও কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ ছিল শামীমের দিকে, কিন্তু সেই লড়াইয়েও ১ লাখ ১ হাজার ৩৪৩ ভোটে হার মানতে হয় শামীমকে। সেবার বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার প্রার্থী হলেও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছিলেন।


২০০৩ থেকে ২০২৪ পর্যন্ত টানা ২১ বছর বিজয়ের মঞ্চে প্রতিনিধিত্ব করেন আইভি। চার মেয়াদে জনপ্রতিনিধির চেয়ারে বসে নগরবাসীর আস্থা অর্জনে সফল আইভীকে এবার দেখা যেতে পারে রাজনীতিতে আবার সেটাও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। 


গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের পর এই মূহুর্তে বিপর্যন্ত আওয়ামী লীগ। হাল ধরার মত কেউ নাই। এ অবস্থায় দল পুনর্গঠন ও চাঙ্গা করার উদ্যোগে সম্পৃক্ত করা হতে পারে আইভীকে। তাকে নিয়ে এখন জোরালো আলোচনা চলছে। দলের এ ক্রান্তি সময়ে যখন শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা মামলায় পলাতক তখন গত ১৫ আগস্ট শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। অন্য নেতাকর্মীদের বাড়িতে হামলা হলেও দেওভোগের চুনকা কুটিরে শান্তি আর স্বস্তিতেই পার করছেন এ সাবেক নারী জনপ্রতিনিধি।


এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজকে নিয়ে আলোচনা থাকলেও তিনি কোন দায়িত্ব নিতে অপরাগতা জানিয়েছেন। ফলশ্রুতিতে সামনে এসেছে আইভীর নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আইভীকে ভবিষ্যৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে প্রচারণা চলছে। যদিও এ বিষয়ে আইভী কোন মন্তব্য করেনি।


জানা যায়, বর্তমান অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের একটি বড় অংশের সঙ্গে আইভীর আগে থেকেই ভালো সম্পর্ক। কিছুদিন আগেও উপদেষ্টা পরিষদের সদস্য রিজওয়ানা হাসান সিটি করপোরেশনের একটি অনুষ্ঠানে এসেছিলেন।


এছাড়া নারায়ণগঞ্জের সকলস্তরের রাজনীতিকদের সঙ্গেও ছিল আইভীর সুসম্পর্ক।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে