দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনারের পাশে ঝুপে মিলল পলিথিনে মোড়ানো একদিন বয়সী নবজাতক।

নরসিংদী জেলার  মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে ঝোপে মিলল পলিথিনে মোড়ানো একদিন বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক।


অদ্য ১৩ নভেম্বর রবিবার ভোরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ভোর  সকালে পলিথিনে মোড়ানো অবস্থায় মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশের রাস্তার সাথে ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয় এই নবজাতককে।এখন পর্যন্ত এই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।


স্থানীয়রা জানায়, রোববার ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন একটি ঝোপে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত পরিচয় শিশু মাটিতে পড়েছিল। শিশুটির কান্নার শব্দ শুনে এলাকাবাসী তাকে দেখতে পায়। পরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটি একটি কন্যা সন্তান।


মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন  জানান, উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধিন অবস্থায় আছে ভালো আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। উক্ত নবজাতকের পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(আরএমও) খন্দকার আনিসুর রহমান জানান, শিশুটি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি একটি কন্যা সন্তান। তার বয়স এক দিনের বেশি হবে না। তার অবস্থা এখন আগের চেয়ে উন্নতি হয়েছে।

Tag