কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই

শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে নারায়ণগঞ্জের শারদীয় দূর্গাপূজা

নিতাইগঞ্জ বলদেবের মন্দির পূজা মন্ডপ



প্রতিটি শরতের মৌসুমে পুজোর আমেজে সেজে উঠে ব্যবসায়ীক ব্যস্ততার নগরী নারায়ণগঞ্জ। ছোট্ট এই জেলায় ২০০ টিরও অধিক মন্ডপে দেবী দূর্গার পুজা অর্চনার আয়োজন করা হয় প্রতিবছর। দেশের সার্বিক পরিস্থিতিতে অনেক সনাতন ধর্মাবলম্বী এবার উৎকন্ঠায় ছিলেন যে পুজোর সময় তারা কতটা আইন শৃঙ্খলাপূর্ণ পরিবেশ পাবেন। প্রশাসন তাদের নিরাপত্তায় কতটুকু নিজেদের সক্ষম ভূমিকা রাখবে। কিন্তু তাদের উৎকণ্ঠাকে আনন্দে পরিণত করেছে প্রশাসন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা পর্যবেক্ষন ও পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে সরেজমিনে ঘুরে। পাশাপাশি সশস্ত্র বাহিনী ও র‍্যাবের টহলও লক্ষ্য করা গেছে। গভীর রাত অব্দি নির্বিঘ্নে চলাফেরা ও মানুষের ভয় কাটিয়ে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছে প্রশাসন। একইসাথে গভীর রাত অব্দি প্রতিটি মন্ডপ ঘুরে সমস্ত পুজোর চমৎকার পরিবেশ উৎসবমুখর হয়েছে বলে দেখা গেছে। এ ব্যাপারে নিতাইগঞ্জ ঘুরতে আসা দর্শনার্থী দিঘি দাস বলেন, আমাদের নিতাইগঞ্জ পুজা মন্ডপে প্রতিবছরই চমৎকার ও ভিন্নধর্মী কন্টেন্ট উপস্থাপন করা হয় পুজা উপলক্ষে। একইসাথে পুজো বেশ আনন্দে কাটছে এবং এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বেশ আনন্দ লাগছে। বন্দর জিউর আখড়া মন্দিরে আসা দর্শনার্থী সঞ্জয় চৌহান বলেন, পুজোতে চমৎকার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শৃঙ্খলার সাথে মন্ডপ মন্দিরে ঘুরে ঘুরে আমরা মাকে দেখতে পারছি। আমরা অনেক আনন্দিত মায়ের আশীর্বাদে। 

আরও খবর