কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

ঝড়ে লন্ডভন্ড সব,বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা


কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ ৫ মিনিটের ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা।শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হঠাৎ শিলাবৃষ্টি সহ ঝড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে।

স্থানীয় সুত্রে জানা যায়, এ উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন থাকলেও উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়। সেই সাথে শিলাবৃষ্টি। এতেই শুরু হয় তান্ডব। উপড়ে গেছে অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সাথে আমন ফসলের ও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ ঝড়ে উপজেলার জিনারী ইউনিয়নের দক্ষিন চরহাজীপুর গ্রামের বেলাল ও সুমন,রিপন,আমিরুল,জালালের ঘর এবং ঘরের আসবাবপত্রসহ অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে।নামা জিনারীর কেরামত আলীর পুরাতন বসতঘর,রান্নাঘর,গোয়ালঘর, পেঁপে আম,জাম,কাঠাল,রেন্টি গাছ ভেঙেছে। খাপাড়ার আব্দুর রশিদের বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘর, পরিবারের লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে৷  গাবরগাঁও গ্রামের জেসমিন আক্তার পুষ্পর রান্নাঘর, গাছপালা, আওয়াল মিয়ার পুরাতন বসতঘর সহ অনেক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 এছাড়াও গাবরগাও,নামা জিনারী,হলিমা, ডাকরীয়া,বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামে  কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দক্ষিণ চরহাজীপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল মাঝি ও বিএনপি নেতা সেলিম  জানান,রাত ৭.৪৫ এর দিকে হঠাৎ প্রচন্ড বাতাসের সাথে শিলা বৃস্টি আসে। চোখের পলকেই গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেক বাসিন্দার ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ফসলের ক্ষতি হয়েছে।

হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা জানান,জিনারি  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারনে পোল ভেঙ্গে যায় ও লাইনের উপরে গাছপালা পড়ায় উক্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের টিম সচল করার চেষ্টা করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান,রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।

আরও খবর