বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

শিশুদের ভয় দেখানো অনুচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2022 11:59:58 pm

মাওলানা মুহাম্মদ মিশকাত 


শিশুদের মানসিক বিকাশে ক্ষতি হয় এমনভাবে ভয় দেখানো এবং তা করতে গিয়ে মিথ্যা বলা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ কাজ। শুধু শিশুদের নয়, বড়দেরও ভয় দেখানো জায়েজ নয়। মজার ছলে এমনটি করাও ইসলামে নিষিদ্ধ। মহানবী (সা.)-এর যুগে একবার এক ব্যক্তি অন্য ব্যক্তিকে তলোয়ার নিয়ে ভয় দেখাচ্ছিলেন। বিষয়টি নবী (সা.)-এর দৃষ্টিগোচর হলে তাঁকে নিষেধ করেন। 


অবশ্য শিশুদের শাসন করার জন্য তাদের ক্ষতি না হয় এমন করে ভয় দেখিয়ে সতর্ক ও সাবধান করলে তা নাজায়েজ হবে না। তবে শর্ত হলো, কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। কারণ মিথ্যা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। বড়দের সঙ্গে মিথ্যা বলা যেমন নাজায়েজ, একইভাবে ছোটদের সঙ্গে মিথ্যা বলাও নাজায়েজ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাক।’ 


(সুরা হজ: ৩০) 

শিশুদের সঙ্গে মিথ্যা কথা বলা প্রসঙ্গে মুসনাদে আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, যদি কোনো শিশুকে কোনো কিছু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডাকা হয় এবং ওই বস্তু তাকে দেওয়া না হয়, তবে তা মিথ্যা বলে পরিগণিত হবে। এ ধরনের কোনো কথা বলে তা রক্ষা না করা, কিংবা কোনো বস্তুর মিথ্যা ভয় দেখানো, সতর্ক বা সাবধান করার উদ্দেশ্যে—যেমন এখন বাঘ আসবে, কিন্তু বাস্তবে বাঘ আসবে না, তাহলে তা গুনাহের কাজ হিসেবে গণ্য হবে।


আজকাল অনেক অভিভাবকই এমন ভুল করে বসেন। শিশুরা যা কিছু শুনে শুনে শেখে, তার চেয়ে বেশি শেখে দেখে দেখে। যখন তারা দেখবে, মা-বাবা যে কথাটি বলছেন, তা সত্য নয়; তখন তারা মিথ্যা বলার প্রশিক্ষণ হাতে-কলমে পেয়ে যাবে। মিথ্যা বলার স্বভাব তার চরিত্রে প্রোথিত হবে। তাই তাদের সঙ্গে মিথ্যা কথা বলা একেবারেই অনুচিত।


লেখক: ইসলামবিষয়ক গবেষক