সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন



জামালপুরের ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।


আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। 


উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধনের এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মনোয়ারা খাতুন এবং স্যানেটারি ইনস্পেক্টর বাবু কমল পাল।


উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের ৬৪ জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইসলামপুর উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।




উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের বলেন, 'এ উপজেলায় ৪১ হাজার ৪৬০ জন শিশুকে টিকা দেওয়ার কথা রয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের মাঝে টিকা দেওয়া হবে। লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যকর্মীরা মাঠে তৎপর রয়েছেন।​ আগামী ১০ মে পর্যন্ত নিকটস্থ অস্থায়ী ২৮৮টি কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স স্থায়ী কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।'


ইউএনও নাজমুল হুসাইন বলেন, 'প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।'


আরও খবর