‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

৪৭তম বিসিএস রেকর্ড শূন্যপদে বিজ্ঞপ্তি হবে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-10-2024 01:45:22 pm

আগামী নভেম্বরের শেষ সপ্তাহে ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তুতির অংশ হিসেবে এ বিসিএসে কত শূন্যপদে বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল পিএসসি।


জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির সেই চিঠির জবাবে বুধবার (২৩ অক্টোবর) চাহিদাপত্র পাঠিয়েছে। তাতে ৪৭তম বিসিএসে মোট তিন হাজার ৪৬০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


পিএসসির তথ্যানুযায়ী- এবারের শূন্যপদের সংখ্যাটি বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪৬তম বিসিএসে তিন হাজার ১০০টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যা বিগত ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেলো।


এদিকে, পিএসসিতে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় উল্লেখ করেছে, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগসমূহের চাহিদা মোতাবেক তিন হাজার ৪৬০টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।


সবশেষ ৪৬তম বিসিএসে শূন্যপদ ছিল ৩ হাজার ১০০টি। তার আগে ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি এবং ৩৪তম বিসিএসে শূন্যপদ ছিল ২ হাজার ১৫৯টি।


তবে ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। সাধারণ বিসিএসের সঙ্গে সেটিকে তুলনা করা হয় না বলে জানিয়েছে পিএসসি সূত্র।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১০ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

১৮০ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে