দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীর নজরপুরে বিদেশি অস্ত্র ও ম্যাগাজিন সহ গ্রেফতার একজন।

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে ১ (এক) টি বিদেশী পিস্তল ও ০১ (এক) টি ম্যাগজিন উদ্ধার, গ্রেফতার-০১। নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়ন থেকে গ্রেফাতার করা হয় আসামী আহসান আহমেদকে।


অদ্য ১৮ নভেম্বর শুক্রবার  রাত অনুমানিক  ২ ঘটিকার সময়  নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূইয়া, এর নেতৃত্বে করিমপুর পঞ্চবটি অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ, এসআই(নিঃ)/কামরুল হাসান ও চৌকস পুলিশ  অফিসারের ফোর্সের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে অভিযান চালায়।


এসময় চম্পকনগর গ্রামের নবাব আলী গাজী স্কুলের উত্তর পাশে নিজ বসত বাড়ির উঠান হতে গ্রেফতার করা হয় আহসান আহমেদ কে। আহসান আহমেদ এর পিতার নাম আসামী মনু মিয়া, তিনি নজরপুর ইউনিয়নের চম্পকনগর  গ্রামের স্থায়ী বাসিন্দা।


গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিতি প্যান্টের কোমড়ের বাম পাশে গোজা অবস্থা হতে ০১টি সচল পিস্তল ও ০১ এটি ম্যাগজিন উদ্ধার করেন। পিস্তলটি বাট সহ লম্বা অনুমান ৮ ইঞ্চ, বাট লম্বা অনুমান ৩.৮ ইঞ্চি, বাটের দুই পাশে কাঠ সদৃশ গায়ে গাঢ় খয়েরী রংয়ের প্লাষ্টিক লাগানো এবং পিস্তলটি ধুসর রংয়ের, পিস্তলের দুই পাশে বডিতে ইংরেজিতে MADE USA খোদাই করা অষ্পষ্ট লেখা আছে। প্রাপ্ত আলামত ১৮/১১/২০২২ তারিখ ০০.৪০ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করা হয়। 


আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামী ২। শান্ত (২২), পিতা-আব্দুল জলিল, সাং-ঘোড়াদিয়া (সংগীতা), মোল্লার ছাড়াবাড়ী, থানা ও জেলা-নরসিংদী এ/পি সাং-চম্পকনগর (মামা কাউসার এর বাড়ী), থানা ও জেলা-নরসিংদী মর্মে নাম ঠিকানা প্রকাশ করে। উক্ত আসামী স্বাক্ষীদের সম্মুখে আরো স্বীকার করে যে, সে নিজে ও ২নং আসামী শাস্ত ৩নং আসামী জালাল উদ্দিন সরকার (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন সরকার ,সাং- দড়ি নবিপুর, থানা ও জেলা-নরসিংদীর সহযোগীতায় এলাকায় আধিপত্য বিস্তার ও সস্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে উক্ত বিদেশী পিস্তলটি গত ৯/১০ মাস পূর্বে সংগ্রহ করে কখনো ১নং আসামী ও কখনো ২নং আসামীর হেফাজতে রেখে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন বেআইনী কর্মকান্ড পরিচালনা করত। 


আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag