আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের নিউরালিংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2024 11:26:12 am

মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করে নিউরালিংক। ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপও তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। তাদের উদ্ভাবিত প্রযুক্তি ‘মস্তিষ্ক চিপে’-এর ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে কানাডার সরকার। এর আগে যুক্তরাষ্ট্রে এ প্রযুক্তির ট্রায়াল দেয়া হয়েছিল। 

পৃথক এক বিবৃতিতে কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হসপিটাল জানিয়েছে, প্রতিষ্ঠানটি টরন্টো শাখায় এ চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করতে পারবে নিউরা লিঙ্ক।

বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা, মহাকাশ অভিযানের সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্স এবং সোশ্যাল মিডিয়া এক্সের মালিক ইলন মাস্ক নিউরালিঙ্ক কোম্পাটি প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে। শুরু থেকে এ কোম্পানির লক্ষ্য মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা।

সে লক্ষ্যে বা প্রচেষ্টার একটি ফসল মস্তিষ্ক চিপ; অর্থাৎ মানব মস্তিষ্কে এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ স্থাপন করা, যার মাধ্যমে মানুষ কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি, স্মার্ট গাড়ির সঙ্গে হাত-পা না নাড়িয়ে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে।

এ গবেষণা প্রকল্পের প্রথম পর্যায়ে বানর এবং শূকরের ওপর ট্রায়াল চালানো হয়েছিল। সে ট্রায়াল সফল হওয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে ইলন মাস্ক ঘোষণা দেন, মানব মস্তিষ্কে এ চিপের ট্রায়াল চালাতে চান তিনি।

সে সময় এক অনুষ্ঠানে মাস্ক বলেছিলেন, যারা শারীরিকভাবে চলাচল কিংবা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, মূলত তাদের সমস্যা বিবেচনা করেই এ প্রকল্প নেয়া হয়েছে। তারাই আমাদের প্রাথমিক লক্ষ্য।

তিনি আরও বলেছেন, শুনতে হয়তো অলৌকিক মনে হবে, কিন্তু স্পাইনাল কর্ডের (মেরুদণ্ডের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী বিশেষ স্নায়ু) সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন লোকজনও নিউরালিংকের মাধ্যমে উপকৃত হবেন। এ কারণে স্বেচ্ছাসেবীদের মধ্যে আমরা তাদেরকেই প্রাধান্য দেবো, যারা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম।

আরও খবর
69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৩৫ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৫৪ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৩৬ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৬১ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে