কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-12-2024 07:46:51 pm

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের নানা ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।


তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল চারটার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।


প্রেস সচিব বলেন, বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। শুধু বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নয়, সব ছাত্র সংগঠনকে ডাকবেন তিনি।


সাম্প্রদায়িক ও হাইকমিশনে হামলা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রেস সেক্রেটারি। তিনি দেশের সুশীল সমাজ, পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন।


সংবাদ সম্মেলনে উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে