‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। সহকারী শিক্ষক আব্দুল আলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী শিক্ষক শরিফুল আজাদ, আব্দুল্যাহ আল হাসান, আহসানুল আলম লাভলু, মো. রোকনুজ্জামান, আখিসির আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী নিগার সুলতানা, কেয়া প্রমুখ। অনুষ্ঠান থেকে প্রধান অতিথি অনুজা মন্ডল বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও তারালী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যলয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হয়েছে। এ সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আরও খবর