কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধিঃ


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


বুধবার (৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শিরিন নিগার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


নির্বাচনী তফসিল ও যবিপ্রবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৬ নং ধারা অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে মোট ৭ টি পদের জন্য  নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে মোট ছয়জন নির্বাচিত হবেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে পাঁচ জন প্রার্থী নির্বাচিত হবেন।  


নির্বাচন উপলক্ষে ৫ ডিসেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা ও ৭ ডিসেম্বর (বুধবার)  চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।১০ ডিসেম্বর (শনিবার)  থেকে ১২ ডিসেম্বর (সোমবার)  পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহনের কাজ চলবে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই  এবং মনোনয়ন পত্র প্রত্যাহার সাপেক্ষ ১৪ ডিসেম্বর (বুধবার)  বেলা ০২:৩০ ঘটিকায় চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।  মনোনয়ন পত্রের জন্য সভাপতি পদের জন্য ৪,০০০(চার হাজার টাকা)  এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩,০০০(তিন হাজার টাকা) নির্ধারন করা হয়েছে।  সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য ২,৫০০ (দুই হাজার পাঁচশত টাকা)  ও সদস্য পদের জন্য ২,০০০(দুই হাজার টাকা) নির্ধারন করা হয়েছে। 


ভোট কেন্দ্র হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিকে নির্ধারন করা হয়েছে।  ভোট গ্রহন চলবে ১৮ই ডিসেম্বর (রোববার)  সকাল ১০ঃ৩০ ঘটিকা থেকে বলা ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত। এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। 


উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)  শিক্ষক সমিতি-২০২২ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ড. আশরাফুজ্জামান জাহিদ।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৪ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে