দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান মানিকের পরিবারকে সমবেদনা জানাতে পথসভায় যোগদেন সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের পরিবারকে সমবেদনা জানাতে আজ  মির্জারচর শেষ সীমানায় একটি পথ সভায় উপস্থিত হন  রায়পুরার ৫ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব রাজিউদ্দীন আহমেদ রাজু।


গত ৩  ডিসেম্বর শনিবার প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মির্জারচর ইউনিয়ন পরিষদের দুই দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। মির্জারচর ইউনিয়নের শান্তিপুর বাজারে ঘটে এই চাঞ্চল্যকর হত্যার ঘটনা।


আজ রায়পুরা উপজেলার বাশগাড়ি ইউনিয়ন টু মির্জারচর নতুন রাস্তায় নিহত চেয়ারম্যান মানিকের স্মরনে এক পথ সভার আয়োজন হয়। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উক্ত পথসভায় উপস্থিত হন সাংসদ  রাজিউদ্দীন আহমেদ রাজু।


সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু উক্ত পথসভায় তার বক্তব্যে বলেন একসময় চরাঞ্চলে বিভিন্ন গ্রামে প্রভাব বিস্তার কেন্দ্র করে টেটা যুদ্ধ হত। বর্তমানে টেটার জায়গায় এখন মানুষের হাতে উঠেছে বন্দুক, রাইফেল সহ আধুনিক অস্ত্র। তিনি বলেন প্রকাশ্য দিবালোকে একজন চেয়ারম্যান কে গুলি করে হত্যা করা হয় কতটা ভয়াবহ। 


সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু আরো বলেন নিহত মানিক চেয়ারম্যান আমার ছোট ভাইয়ের মত ছিল। আওয়ামী রাজনীতির সাথে দীর্ঘদিনের পথচলা তার। তিনি অপরাধীদের দ্রুত বিচারের জন্য পুলিশ প্রশাসন কে আহবান জানান। নিহতের পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

Tag
আরও খবর