কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

শিবচরে গণ উন্নয়ন কর্মীর কাছ থেকে বিশ লাখ টাকা ছিনতাই

এস.এম.দেলোয়ার হোসাইন,


মাদারীপুর শিবচরে র‌্যাব পরিচয়ে গণ উন্নায়ন সমবয় সমিতি কর্মীকে (ক্যাশিয়ার) মাইক্রোবাসে তুলে নিয়ে  বিশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১২এপ্রিল) সকাল ১০টার দিকে সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সুমি নার্সারী পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।


পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সদরপুর ইসলাম মাতুব্বর কান্দি মোঃ ওয়াজেদ আলী শিবচর উপজেলার পাঁচ্চর মোড় সংলগ্ন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে গন উন্নায়ন সমবয় সমিতির বিশ টাকা উত্তলন করেন। এরপর তার সাথে থাকা শিবচর আছিন উদ্দিন বেপারী কান্দি বাসিন্দা নাজমুল হুদাকে নিয়ে মোটর সাইকেল যোগে মালের হাট গন উন্নয়ন সমবয় সমিতির শাখা অফিস যাওয়ার সময় সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সুমি নার্সারী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পৌছাইলে পূর্বে থেকে ঘটনাস্থলে থাকা সিলভার রংয়ের একটি প্রাইভেটকার থেকে তিন জন লোক র‌্যাব এর বের কালো রংয়ের কটি পরা অবস্থায় নেমে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তাদের মোটর সাইকেল গতিরোধ করে মোঃ ওয়াজেদ আলীর নিকট মাদকদ্রব্য আছে বলে দাবী করে তাদের জোর পূর্বক প্রাইভেটকারে তুলে চোখ বেধে ফেলে।


পরে ওয়াজেদ আলীর কাছ থেকে বিশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকার কালিয়ার মোড় মহাসড়কের উপর বেলা ১২ টার দিকে নামিয়ে দেয়। প্রাইভেটকার নিয়ে আসামীরা গোপালগঞ্জের  দিকে চলে যায়।


এ বিষয়ে ওয়াজেদ আলী বলেন, আমি পাঁচ্চর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে বিশ লক্ষ টাকা উত্তোলন করে মালের হাট গন উন্নয়ন সমবয় সমিতির শাখা অফিসে ফিরছিলাম । সন্ন্যাসীরচর  ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সমি নার্সারী স্থানে পৌঁছালে সিলভার রংয়ের একটি প্রাইভেটকার থেকে তিন জন লোক র‌্যাব কোটি পরা বের হয়ে আমাকে ও আমার সাথে থাকা নাজমুল হুদাকে জোরপূর্বক গাড়িতে তুলে চোখ বেধে ফেলে। পরে আমার কাছে থাকা গণ উন্নয়ন সমবয় সমিতির বিশ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।


এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সন্ন্যাসীরচর  ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি র‌্যাবের পোশাকধারী পরিচয়ে গণ উন্নয়ন কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে।  অভিযোগ সাপেক্ষে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

আরও খবর