‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

কালবেলায় নিয়োগ পেলেন সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন

দেশের স্বনামধন্য জনপ্রিয় শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় শনিবার (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।


ঢাকায় কালবেলা'র নিউমার্কেটস্থ অফিসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে তাকে সরাসরি নিয়োগপত্র প্রদান করেন কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ।


জানা যায়, তাহমীদ ইশাদ রিপন ২০০৪ সাল থেকে দীর্ঘ কয়েক বছর সাপ্তাহিক মনু বার্তা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে সরকার নিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও প্রিন্ট মিডিয়ায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি বর্তমানে জাতীয় দৈনিক দেশের কন্ঠ, দৈনিক সিলেট, বাংলা সংবাদ ও নিরাপদ নিউজে কর্মরত রয়েছেন।


এর আগে তিনি বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বড়লেখা প্রেস ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি এবং এর পাশাপাশি বড়লেখা পৌর শহরে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা কামনাসহ নিউজ সংক্রান্ত যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ (০১৭৩৭১০৫৪৭৪) করার জন্য তিনি বিনীত আবেদন করেন।


এদিকে সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন বর্তমান সময়ের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক কালবেলায় নিয়োগ পাওয়ায় বিভিন্ন ব্যক্তি, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর