‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের সততা, নিষ্ঠা এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে চর্চা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করে একটি সাম্য, মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধসম্পন্ন গল্প ও কবিতা বাদ দেওয়ার কঠোর সমালোচনা করেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং সাবেক কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গাজী মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুজ্জামান হাবিবী। এছাড়া মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য আরিফুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।


এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সেমিনার ও ইফতার মাহফিলের আহ্বায়ক ও তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু দাউদ, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. শরিফুল ইসলাম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ এ. আর. আশকারী, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আ. মান্নান প্রমুখ।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর