দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রী মাইশা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত মেহেরপাড়া ইউনিয়নের মাদ্রাসা ছাত্রী মাইশা আক্তারের রহস্যজনক মৃত্যুতে অপরাধীদের সনাক্তকরণের মাধ্যমে দ্রুত বিচারের দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন। 


আজ মঙ্গলবার সকালে নরসিংদী সচেতন নাগরিক সমাজের আয়োজনে আয়োজিত মানববন্ধনে নরসিংদীর বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র ছাত্রী ও জনসাধারণ অংশগ্রহন করে। মাইশা আক্তারের হত্যার বিচারের দাবীতে বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন সহ স্লোগানে স্লোগানে অংশগ্রহনকারীরা নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গন আলোড়িত করে তুলে।


মানববন্ধনে অংশগ্রহণকারী জনতা নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসকের কাছে মাইশার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানান। সচেতন নাগরিক সমাজের মুখপাত্র বলেন," মাইশা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে,পরবর্তী পদক্ষেপ হিসেবে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।


প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে অংশগ্রহণকারী জনতা নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং মাইশা আক্তারের হত্যার বিচারের দাবীতে বক্তব্য ও স্লোগান দেয়। স্লোগানের প্রধান বিষয় ছিল "মাইশা আক্তারের হত্যাকারীদের ফাসি চাই প্রশাসন নিরব কেন"।


গত ১ ডিসেম্বর মাধবদী থানার শেখেরচর কুড়ের পাড় জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসায়  বিকাল ৪টায় ১০ বছর বয়সের মাইশার লাশ এই বাথরুম থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাইশার এই রহস্যজনক মৃত্যুতে তার পরিবার, এএলাকাবাসী এবং সচেতন নাগরিক সমাজ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানায়।


আজকের আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, "মাদ্রাসায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে মাইশা কে,অথচ এখন পর্যন্ত হত্যার তদন্তে প্রশাসনের ভুমিকা নিরব কেন,আমরা এর দ্রুত বিচার চাই"।

আরও খবর