বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড.

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2025 12:58:15 am

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে ‘থ্রি-জিরো ব্যক্তি’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।


আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী নোট স্পিকার ছিলেন।


অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জিভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে।


তিনি বলেন, ‘যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নতুন ‘থ্রি-জিরো’ সভ্যতার দিকে যেতে হবে, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকতার দিকে যেতে হবে।’ 


প্রকৃতির সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন, তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয়।’


মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্য—এই কথা উল্লেখ করে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরির পরামর্শ দেন।


বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস বলেন, ‘জীবন হলো সংরক্ষণ ও সুরক্ষার জন্য, তাই ‘থ্রি-জিরো’ সভ্যতা গড়ে তুলতে হবে।’


‘থ্রি-জিরো ক্লাব’-এর গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পাঁচজন একসঙ্গে হলে তারা একটি থ্রি-জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকতা থেকে মুক্ত থাকবে এবং নিজেরাও থ্রি-জিরো ব্যক্তি হয়ে উঠবে।


তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি একদিনে পৃথিবী বদলে দিতে পারবেন না, যদি পরিবর্তন আনতে চান, তাহলে নিজের গ্রাম থেকেই শুরু করুন’। 


২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে