লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজকের এ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান খাশেরহাট বাজারে প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং গুপ্ত ও জামায়াত ইসলামী বিরোধীও স্লোগান তোলেন।
মিছিল শেষে একটি স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মানিক আহমেদ তারেক (মুহুরী)। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে জোরালো বক্তব্য দেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোচনা করেন এবং বরাবরই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সমাবেশ শেষে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ ঘন্টা ৩৮ মিনিট আগে