‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-04-2025 07:07:17 pm

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের মানুষের। কোনো দলের নয়- এ কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। তবে চূড়ান্ত কিছু হয়নি, এটি আমি বলতে পারি।’


মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে কিনা। এমন প্রশ্নেরে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টি উত্থাপিতে হয়েছে। তবে চূড়ান্ত কিছু হয়নি, এটি আমি বলতে পারি। তেমন কোনো চূড়ান্ত কথাবার্তা হয়নি, এটা এখানেই রাখা হোক। আমরা চেয়েছি, তাকে ফিরিয়ে দেয়া হোক। তাকে বিচারের সম্মুখীন করার জন্য।’


চীন এবং বিমসটেক সম্মেলনের ফাঁকে তিস্তার পানি বিষয়ে আলোচনা হয়েছে। কোনটি বেশি অগ্রগতি হয়েছে আলোচনায়-এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অগ্রগতি সময়সাপেক্ষ ব্যাপার। হঠাৎ করেই আমরা প্রত্যাশা করছি না যে, কেউ এসে এটা দ্রুত সমাধান করে দিয়ে যাবে। তিস্তার পানিবণ্টন জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি আমরা জানি। বিশেষ করে মৌসুমের সময়। এ ব্যাপারে ওপেন থাকা, সেটা আমরা আছি। ভারতের সাথে সহযোগিতায় থাকা সম্ভব আবার চীনের সাথেও থাকা সম্ভব। কারও সাথে কোনো বাধা নেই। আমরা দেখব যে, কোন প্রজেক্টটা নিলে আমাদের জন্য সহজ হবে, সেটা নিয়ে কাজ করা হবে।’

 

প্রধান উপদেষ্টার চীন সফর বৃহত্তর স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিমসটেকের নেতৃত্বেও পরিবর্তন হয়েছে এবং সদস্যদেশগুলোর সঙ্গে দ্বিমাত্রিক আলোচনা হয়েছে।’

 

যথাযথ সংস্কার শেষ হলে সরকার নির্বাচন দেবে-এ কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে বারবার জানতে চায় কারণ তাদের অনেক কূটনৈতিক স্বার্থের বিষয় আছে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ও আছে।’

 

ইতালি প্রবাসীদের ভিসার বিষয়ে কাজ চলছে। আমাদেরও কিছু সমস্যা আছে। যেসব আবেদন জমা পড়েছে তাতে অনেক ত্রুটি রয়েছে বলে প্রমামিত হয়েছে। তারা সেসব পর্যবেক্ষণ না করে ভিসা/ ওয়ার্ক পারমিট দিতে পারবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

ভারত থেকে শেখ হাসিনার অস্বস্তিকর বক্তব্য এড়ানোর বিষয়ে কথা হয়েছে তবে দুই পক্ষকে এডিয়ে চলতে হবে। তিনি (মোদি) স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের মানুষের। কোনো দলের নয় বলেও জানান তিনি।

 

ফিলিস্তিনকে সমর্থন জানাতে গিয়ে বিদেশি কোম্পানির ওপর হামলা করা হয়েছে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যারা ভালো চায় না, তারা এ ধরনের কাজ করছেন। এ কাজ খুবই দুঃখজনক। লুটপাট প্রতিবাদের অংশ হতে পারে না৷ আশা করব, বিনিয়োগে এ ধরনের অপকর্মের প্রভাব পড়বে না।’

আরও খবর