আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2025 11:42:50 am

মেসেজিং অ্যাপ হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম। কিছুদিন পরপরই নতুন নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এবার আরও বড় চমক যুক্ত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।


প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকরাঞ্চের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের আরও সহজ, স্মার্ট ও উন্নত অভিজ্ঞতা দিতে নতুন এসব ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।


গ্রুপ চ্যাট


এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ওপরেই দেখা যাবে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা। এতে করে সহজেই বোঝা যাবে কে কে অনলাইনে আছেন।


নোটিফিকেশন কাস্টমাইজেশন


‘নোটিফাই ফর’ নামের নতুন সেটিংসে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পেতে চান-মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব কিছু।


আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা


আইফোনে অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে এখন থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার ব্যবহার করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আইফোনের ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার ফিচারও যুক্ত হয়েছে।


আরও উন্নত ভিডিও কলিং প্রযুক্তি


হোয়াটসঅ্যাপ জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলের মান উন্নত করা হয়েছে। এতে কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমে যাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।


ইভেন্ট তৈরি এবং অ্যাড টু কল অপশন


শুধু গ্রুপেই নয়, এখন থেকে ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। এতে আরএসভিপি হিসেবে ‘মেবি’ অপশন, অতিথি আনতে ‘প্লাস ওয়ান’ সুবিধা, তারিখ ও সময় যুক্ত করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুযোগ থাকছে। অন্যদিকে, ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরের কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ অপশন সিলেক্ট করলেই হবে।


চ্যানেলে ভিডিও ও ভয়েস সারাংশ


চ্যানেল ফিচারেও এসেছে উল্লেখযোগ্য আপডেট। এখন অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। চ্যানেলের কিউআর কোড শেয়ারের সুবিধা মিলেছে। 


এছাড়া ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখা যাবে, যা ব্যস্ত সময়ে দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।

আরও খবর




695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৫৪ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৩৬ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৬১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে