‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্তকে সহায়তা করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় সুন্দরবন সংলগ্ন উপকূলের মোংলা, সাতক্ষীরা ও বাগেরহাটের প্রান্তিক কৃষকসহ নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা করা হবে।

সোমবার (২ জুন) সকালে মোংলা উপজেলা কৃষি ভবনে আয়োজিত রেইন ফর লাইফ প্রকল্পের কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়। রেইন ফর লাইফের (ব্র্যাক) প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক এই তথ্য তুলে ধরেন। 

তিনি বলেন, ড্যানিশ মিনিস্ট্র অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে ও ব্র্যাক অংশীদারিত্বে প্রকল্পটি ২০২৫ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতি বান্ধব পদ্ধতিতে সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে উপকূলের ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। 

এর আগে একই প্রকল্পের আওতায় মোংলায় ১২’শ পরিবারকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম প্রদান করা হয়। যার মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সুপেয় পানির সুফল ভোগ করে যাচ্ছেন স্থানীয়রা। 

রেইন ফর লাইফ প্রকল্প অবহিতকরন এই কর্মশালায় মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক এস এম ইদ্রিস আলম, বন কর্মকর্তা ওবায়ুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর




deshchitro-69e34850c58f7-180426030104.webp
জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

৫ ঘন্টা ৫০ মিনিট আগে