দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি আবেদনের সময়সীমা বাড়লো ১২ জুন পর্যন্ত ‎

গুচ্ছ ভর্তি আবেদনের সময়সীমা বাড়লো ১২ জুন পর্যন্ত ‎

‎২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদন ও বিভাগ পছন্দক্রমের সময়সীমা ৭ দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হয় গত ২৯ মে বিকেল ৫টা থেকে এবং তা শেষ হওয়ার কথা ছিল ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই সময়সীমা ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়িয়েছে গুচ্ছ ভর্তি কমিটি।

‎এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। তবে ঈদ উপলক্ষে অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ গন্তব্য ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। এ কারণে অনেকের পক্ষে নির্ধারিত সময়ে আবেদন করা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা আবেদন ও বিভাগ পছন্দের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

‎প্রত্যেক আবেদনকারী নির্ধারিত যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ বরাদ্দ পাবেন। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

‎চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানসহ বিশেষায়িত বিষয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। তবে এসব বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে।

‎বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।