দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টুডেন্ট ভিসায় ‘সময়সীমা’ আরোপ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-07-2025 12:05:42 pm

২০২৪ সালের নির্বাচনী প্রচারে অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। এর আওতায় এবার নজর দিয়েছেন বিদেশি শিক্ষার্থীদের ওপর।


যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে প্রবেশ করেন F-1 ভিসায়। অনেকেই পড়াশোনা শেষ করে গবেষণার অজুহাতে দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করেন। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী, এই দীর্ঘমেয়াদি অবস্থানের সুযোগ কমিয়ে আনার জন্য শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট 'সময়সীমা' আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।


বর্তমানে F-1 ভিসায় থাকা শিক্ষার্থীদের ভিসার মেয়াদ নির্ভর করে তাদের কোর্সের দৈর্ঘ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপর। পড়াশোনা শেষে আরও কিছুদিন থাকার সুযোগ পান তারা। ট্রাম্পের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এই ব্যবস্থা পরিবর্তন করে প্রতিটি স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে হবে। মেয়াদ শেষ হলেই ভিসা বাতিল হবে এবং নবায়ন না করলে তা অবৈধ অভিবাসন হিসেবে গণ্য হবে।


ট্রাম্প ২০২০ সালে প্রথম মেয়াদে থাকাকালীন এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। সে সময় বিষয়টি মার্কিন কংগ্রেসে আলোচনার জন্য পাঠানো হলেও, নির্বাচন ঘনিয়ে আসায় তা কার্যকর হয়নি। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে বিষয়টি ফের কংগ্রেসে উত্থাপন করেছেন তিনি।


এএফপি জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সব ধরনের শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করতে হবে। কেউ যদি নির্ধারিত মেয়াদের পরও ভিসা নবায়ন না করেন, তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হবে এবং সে অনুযায়ী ফৌজদারি অপরাধের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা নিয়ে অবস্থানরতদের মধ্যে এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের ডিগ্রি শেষে চাকরির চেষ্টা বা গবেষণামূলক কাজের পরিকল্পনা রয়েছে, তাদের জন্য নতুন নিয়মটি জটিলতা তৈরি করতে পারে।

আরও খবর