বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান

জলবায়ুর অভিঘাত ও দূষণের কবল থেকে সুন্দরবন বাঁচাতে হবে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে বাঁচাও। বিষযুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের রুখে দিতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা চাই।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় মোংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনূর সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম, জেলে সমিতির আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন, বাঘ আমাদের শৌর্য্য-বীর্জের প্রতীক, সাহসের প্রতীক। জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল লোগো হচ্ছে বাংলার বাঘ। বাঘ আমাদের গর্ব, বাঘ আমাদের অহংকার। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২৫ বছরে ৩০টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র ১০টি বাঘের। ১৪টি বাঘ পিটিয়ে মেরেছে স্থানীয় মানুষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে আমাদের সবাইকে বাঘ বন্ধু হতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, “বাঘের বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি” শ্লোগানে বাংলাদেশে আমরা বিশ্ব বাঘ দিবস পালন করছি। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের পর্যটকরা এখন প্রতিনয়ত বাঘ দেখে থাকেন। বাঘ রক্ষায় বনজীবী ও বন সংলগ্ন এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

এর আগে “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে “সুন্দরবনের বাঘ” বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম।

আরও খবর



deshchitro-69e34850c58f7-180426030104.webp
জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

৩ ঘন্টা ৩৬ মিনিট আগে