দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রদের জন্য কম্বল বিতরন করলেন তামান্না নুসরাত বুবলী, এমপি

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আসা কম্বল নরসিংদী জেলার আপামর দুস্থ অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে বিতরন করছেন নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের এমপি নরসিংদীর মহীয়সী নেত্রী তামান্না নুসরাত বুবলী। নরসিংদী জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে যথাযথ ভাবে বিতরন করছেন এই কম্বল।


এরই অংশ হিসেবে আজ জনতার নেত্রী তামান্না নুসরাত বুবলী এমপি মাদ্রাসা শিক্ষকদের নিকট এতিমখানার জন্য দেশরত্নের দেয়া উপহার কম্বল  তুলে দেন। জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা ও জিৎরামপুর নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্রদের জন্য নিজ হাতে কম্বল তুলে দেন মাদ্রাসা শিক্ষকদের হাতে।


তামান্না নুসরাত বুবলী বলেন' জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুস্থদের জন্য ত্রান তহবিল থেকে যে কম্বল পাঠিয়েছেন, তা সুষ্ঠু ভাবে যথাযোগ্য মানুষের মাঝে বন্টন করা আমার দায়িত্ব। শেখ হাসিনার নির্দেশে দেশের তরে সমাজের তরে যেকোন কাজে আমি মানুষের পাশে আছি'।


তামান্না নুসরাত বুবলী সংরক্ষিত মহিলা আসনের এমপি ও বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য।  তিনি নরসিংদীর একজন জনপ্রিয় নেত্রী। অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল। মানুষের বিপদে আপদে, যেকোন ধরনের সহযোগিতায় সব সময় তিনি এগিয়ে আসেন। এজন্য তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন জনপ্রিয় নেত্রী হিসেবে। মানুষের জন্য তার সহায়তার দরজা সব সময় খোলা। সমাজের জন্য দেশের জন্য আমৃত্যু কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি।

Tag