‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জোড়া গোলে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2025 11:06:19 am

বুয়েনস আইরেসের মোনুমেন্টাল স্টেডিয়াম যেন ভাসছিল আবেগে আর উদ্‌যাপনে। লিওনেল মেসি আর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অমলিন প্রতীক। বিশ্ব ফুটবলের রূপকথার চরিত্র। নিজ দেশের মাঠে শেষবারের মতো নেমেছিলেন সাদা-আকাশি জার্সি গায়ে। আবেগঘন রাতে আলো ছড়ালেন মেসি। জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। এ ম্যাচটি ছিল ঘরের মাঠে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।


বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে সন্তানদের হাত ধরে মাঠে নামেন মেসি। গ্যালারির গর্জনে ভেসে যাচ্ছিল আকাশ, সমর্থকদের চোখেমুখে বিদায়ের আবেগ। জাতীয় সংগীতের সময় চোখের জল আটকাতে পারেননি ৩৮ বছর বয়সী অধিনায়ক।


খেলার প্রথম ভাগেই গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস টাগলিয়াফিকো ও তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। তবে ৩৯তম মিনিটে গোল উৎসবে মাতলেন সমর্থকেরা। জুলিয়ান আলভারেজ বক্সে ঢুকে শট না মেরে বাড়ান বল, পাশে থাকা মেসি ঠাণ্ডা মাথায় বাম পায়ে গোল করে দেন। স্টেডিয়াম জুড়ে তখন শুধুই মেসি-মেসি ধ্বনি।


দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৬ মিনিটে নিকো গঞ্জালেসের ক্রসে হেড করে গোল করেন লাওতারো মার্টিনেজ। আর চার মিনিট পরই আবারও মেসির ম্যাজিক—থিয়াগো আলমাদার শুরু করা আক্রমণ শেষ করেন নিজস্ব দক্ষতায়। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলেও জয় নিশ্চিত হয় ৩-০ ব্যবধানে। এ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।


ম্যাচ শেষে সন্তানদের বুকে জড়িয়ে বিদায়ী মুহূর্ত উপভোগ করেন মেসি। এরপর গণমাধ্যমকে বলেন, এটা আমার জন্য খুবই বিশেষ একটি ম্যাচ ছিল। কারণ ঘরের মাঠে এটিই আমার শেষ বাছাইপর্বের ম্যাচ। সামনে আরও ফ্রেন্ডলি ম্যাচ বা অন্যকিছু হলেও হতে পারে, কিন্তু এ ম্যাচটা ছিল আবেগে ভরপুর। আমার পরিবার ছিল গ্যালারিতে, আমরা সবাই একসঙ্গে উপভোগ করেছি।