বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানকে সঙ্গে নিয়ে গোয়ালন্দ উপজেলার চারটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকৃত মণ্ডপগুলো হলো—গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয়বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির এবং দৌলতদিয়া বাজারের শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির। এ সময় জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সুলতানা আক্তার বলেন, “ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাই যেন আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা তৎপর থাকবে।” জেলা প্রশাসক আরও আহ্বান জানান—সকলের ঐকান্তিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা যেন হয়ে ওঠে নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়।
আরও খবর