পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরের আধুনিকীকরণ দৃশ্যমান হচ্ছে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


দেশের দ্বিতীয় আন্তর্জাতিক মোংলা সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসার প্রবেশদ্বার নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। মোংলা নদীর তীরে অবস্থিত এই বন্দরটি গত কয়েক যুগে যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিজেদের সক্ষমতা ও গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের আধুনিকীকরণ এবং দক্ষতার উপর ব্যপক জোর দিয়েছে। এর ফলে বন্দরের কার্যক্রমে গতি এসেছে এবং আন্তর্জাতিক মান বেগে চলছে। গত অর্থ বছরে (২০২৪-২৫) মোংলা বন্দরে মোট ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। বন্দরের ইনার বারে (অভ্যন্তরীণ অংশ) ড্রেজিং সম্পন্ন হওয়ায় এখন ১০ মিটারের বেশি গভীরতার জাহাজ জেটি পর্যন্ত সরাসরি ভিড়তে পারছে। এর ফলে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি, যেমন- স্ট্রাডেল ক্যারিয়ার, ফর্কলিফট, রিচ স্ট্র্যাকার, মোবাইল ক্রেন এবং টার্মিনাল ট্রাক্টর সংগ্রহ করা হয়েছে। এতে পণ্য খালাস ও পরিবহনের গতি বহুগুণে বেড়েছে। কার ইয়ার্ড, ওয়্যার হাউজ, কন্টেইনার ইয়ার্ড এবং বিশেষায়িত জেটি নির্মাণের কাজ চলমান রয়েছে, যা বন্দরের ধারণক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। আইএসপিএস কোড বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যা বিদেশি জাহাজ এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে।

উন্নয়নের ফলস্বরূপ মোংলা বন্দরে বিদেশি জাহাজ আগমন, পণ্য হ্যান্ডলিং এবং রাজস্ব আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। বন্দরটি ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয় করছে, যা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে।

বিশেষ করে রিকন্ডিশন গাড়ি আমদানির একটি বড় অংশ এখন মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। এছাড়াও, আমদানি-রপ্তানি পণ্যের সামগ্রিক পরিমাণ প্রতি বছর বাড়ছে।

বন্দরকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় শিল্পকারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে উঠেছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

ভারত, নেপাল এবং ভুটানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে মোংলা বন্দর একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করছে। বর্তমানে চলমান এবং ভবিষ্যতের জন্য গৃহীত উন্নয়ন পরিকল্পনা মোংলা বন্দরের জন্য এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

চীন সরকারের সাথে জিটুজি চুক্তির আওতায় আরও দুটি কন্টেইনার টার্মিনালসহ বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। এর লক্ষ্য মোংলা বন্দরকে একটি আধুনিক, স্বয়ংক্রিয় এবং গ্রিন পোর্টে রূপান্তরিত করা।

পদ্মা সেতু এবং রেল যোগাযোগ সংযোজন মোংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বাড়িয়েছে, যা রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সাথে বন্দরের দূরত্ব ও সময় কমিয়ে এনেছে।

চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মোংলা বন্দর শুধু দক্ষিণ এশিয়া নয়, ইউরোপ-আমেরিকার দেশগুলোর সাথেও শক্তিশালী বাণিজ্যিক কানেক্টিভিটি তৈরি করতে সক্ষম হবে।

বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, “মোংলা বন্দর এখন আর কেবল একটি রপ্তানি নির্ভর বন্দর নয়, এটি একটি গতিশীল বাণিজ্যিক কেন্দ্র এছাড়াও সরকারের বড় বড় মেগা প্রজেক্টের মালামাল এ বন্দর দিয়ে সফলভাবে আমদানির সক্ষমতাই প্রমাণ করছে এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে মোংলা বন্দর বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবে।


আরও খবর
6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

৪ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে



6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

১৬ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে



6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

১৮ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে