যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমা মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গণে বাঘারপাড়া ব্লাড ব্যাংক-এর উদ্যোগে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।৮ অক্টোবর বুধবার পশ্চিমা গ্রামবাসীর আয়োজনে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে। দিনব্যাপী এই কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশের বহু মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। একইসাথে, আয়োজকরা উপস্থিত সকলকে প্রতি চার মাস অন্তর রক্ত দানে উদ্বুদ্ধ করেন।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পরিমল বিশ্বাস, সভাপতি সিকু খান, সহ-নেতৃবৃন্দ মো: আব্দুল্লাহ, তুষার ইমরান, রমজান আলী সহ সংগঠনের নেতৃত্বের সকল সদস্য।
১ ঘন্টা ৯ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে