রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা

খানখানাপুরে কৃষকের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

খানখানাপুরে কৃষকের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর এলাকায় তোফাজ্জল হোসেন (৪৭) নামের এক কলা চাষীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ফকিরডাঙ্গা ডিগ্রিরচর চাঁদপুর গ্রামের মৃত আব্দুল গফুর ফকিরের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে তোফাজ্জল হোসেন ফরিদপুরের ঝিলটুলী টাওয়ার এলাকায় তার আত্মীয় মো. সাইফুল ইসলামের কাছ থেকে কলা বাগান সম্প্রসারণের জন্য এক লাখ টাকা ধার নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নিজ এলাকার বাইতুল নুর জামে মসজিদের সামনে পৌঁছালে ডিগ্রিরচর চাঁদপুর গ্রামের খন্দকার আব্দুল রাজ্জাক মাস্টারের ছেলে মো. সাইদুর রহমান মোস্তাক (৪৯) এবং একই গ্রামের মান্নান কাজীর ছেলে সামাদ কাজী (৫১)সহ অজ্ঞাত আরও ৪/৫ জন তার গতিরোধ করে। এ সময় তারা তোফাজ্জলের কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা নিয়ে যায় এবং আরও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তার মাথা ও বুকে ছুরি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, “আমি ১০ বিঘা জমিতে কলা চাষ করে জীবিকা নির্বাহ করি। বাগান বাড়ানোর জন্য ধার করা টাকাগুলো তারা ছিনিয়ে নিয়েছে। বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় আমি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের আশ্রয় নিয়েছি।” এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর