কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

একাত্তর-চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2025 05:10:02 pm

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চব্বিশের ‘পতিত ফ্যাসিস্ট শক্তি’ বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন ‘বানচালের’ চেষ্টা চালাচ্ছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, এ ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। একাত্তর সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল।


মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে দেশ বিনির্মাণ করতে না পারায় ‘ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব’ সংঘটিত হয়েছিল বলে মনে করেন এনসিপির শীর্ষ নেতা।


১৯৪৭ থেকে ১৯৭১ ও ২০২৪ এর ঐতিহাসিক লড়াই ধারণ করে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থীতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে।


আগামী নির্বাচন ও গণভোটে সংস্কারের পক্ষে 'গণজোয়ার তৈরির' আকাঙ্ক্ষা জানিয়ে নাহিদ বলেন, এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, ‘হ্যাঁ’ এর পক্ষে শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন।


ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টা যারা করেছে, তাদের গ্রেফতার করতে না পারায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহবায়ক।


তিনি বলেন, আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। ৫ অগাস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সে পরিস্থিতির দিকে যাচ্ছে।

আরও খবর