শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত বৃষ্টি নামলেই স্বস্তি মাদক উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য, পুরস্কৃত জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগমগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

বেগমগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস



বেগমগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি;

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ হওয়ার পর নোয়াখালীর-৩, বেগমগঞ্জ সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় বর্তমানে মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লাসহ অলিগলি রাজপথ। বেগমগঞ্জ উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন। তবে বৃহত্তর দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারনে এবার ভোটের মাঠে বিএনপি ও জামাতের মধ্যে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 

গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকেরা উপজেলার ১৬টি ইউনিয়ন ও বাণিজ্যকেন্দ্র নিয়ে গঠিত ১টি চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন। শুক্রবার ছুটির দিনেও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রভিত্তিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা মো. বোরহান উদ্দিনসহ মোট ৭ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বীয় ভোটযুদ্ধে প্রচার-প্রচারণায় নেমেছেন।

কয়েকজন ভোটার ও এলাকাবাসী জানান, বিএনপি অধ্যুষিত বেগমগঞ্জে নানা কারণে এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী শহরে বিএনপির উদ্যেগে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে লিপলেট বিতরণ, উঠান বৈঠক, মিছিলসহ ব্যাপক গণসংযোগ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন একলাশপুর এলাকায় জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এলাকা এলাকায় গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা যাচ্ছেন চালিয়ে।

গত শুক্রবার বিকেলে বেগমগঞ্জের ৭নং একলাসপুর ইউপির অনন্তপুর এলাকায় সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা জামাল উদ্দিন মেম্বার এর নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে অনন্তপুর এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে। নোয়াখালী-৩,(বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে উপজেলার কেন্দ্রভিত্তিক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। এছাড়া স্বতন্ত্রসহ অন্য দলীয় প্রার্থীরাও লিফলেট হাতে নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নুর উদ্দিন (হাত পাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী মো. সিরাজ মিয়া (তারা), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোরশেদ আলম (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. রাজিব উদদৌলা চৌধুরী (মোরগ) ও স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ (ফুটবল)।

এ পর্যন্ত উপজেলার নির্বাচনী প্রচারনা কালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই আসনে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার পাঁচ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এছাড়া আটজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১৬৬টি ও ভোটকক্ষ রয়েছে ১০০৭ টি।

আরও খবর


deshchitro-6a2b15db21b92-120626020859.webp
বৃষ্টি নামলেই স্বস্তি

১১ ঘন্টা ৫২ মিনিট আগে