দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসি কেকের পসরা সাজিয়ে প্রতারণা: যশোরে ‘লাইভ বেকারি’কে বড় অংকের জরিমানা

শহরের রেল রোড এলাকার জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লাইভ বেকারি’র চাকচিক্যের আড়ালে মিলল পচা-বাসি খাবারের ভাগাড়। সাধারণ মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে বড় অংকের জরিমানার মুখে পড়তে হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই ঝটিকা অভিযান চালায়। জানা গেছে, বেকারিটি দীর্ঘদিন ধরে তাজা খাবারের নামে বাসি ও অস্বাস্থ্যকর কেক বিক্রি করে আসছিল। দুপুরে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হলে থলের বিড়াল বেরিয়ে আসে।

অভিযান চলাকালীন বেকারির সংরক্ষণাগার ও ফ্রিজ তল্লাশি করে দেখা যায়, বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কেক। পরীক্ষা-নিরীক্ষার পর কর্মকর্তারা নিশ্চিত হন যে, এসব খাবার অত্যন্ত নিম্নমানের এবং মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।অভিযানের সময় বেকারির মালিক মমিনুল ইসলাম অনুপস্থিত থাকায় ম্যানেজার নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অপরাধের প্রমাণ হাতেনাতে পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “বাসি ও নিম্নমানের খাবার বিক্রি করা একটি গুরুতর অপরাধ। জনস্বাস্থ্যের সাথে কোনো আপস করা হবে না। বাজার তদারকির এই কার্যক্রম নিয়মিত চলবে।”জব্দকৃত অনিরাপদ খাদ্যদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। এই ঘটনার পর এলাকার সাধারণ ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।