৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

৫২-র চেতনা বুকে নিয়ে মধ্যরাতে বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

বাঙালির শোক ও গর্বের অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ।শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বাঘারপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।এদিন রাত ১২টা বাজার সাথে সাথেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঘারপাড়া উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।উপজেলা প্রশাসনের পক্ষে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন, "৫২-র ভাষা আন্দোলনের সেই মহান আত্মত্যাগই আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল। আজ সেই স্মৃতিকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।"বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, "একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। ভাষা শহীদদের এই আত্মদান চিরকাল অম্লান থাকবে।"অনুষ্ঠানে বক্তারা এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মহান একুশের চেতনাকে সকলের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের হৃদয়ে জাগরুক রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের এই যৌথ শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর